ইটভাটার মালিকানার দ্বন্দ্বে মুন্সীগঞ্জে আহত ২০
প্রকাশ : ০১ জুলাই ২০১৩, ২২:৪৩
জেলার সিরাজদিখান উপজেলার বালুরচরের আকবর নগরে এক ইটভাটার মালিকানার দ্বন্দ্ব নিয়ে গতকাল সোমবার দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে টেঁটাবিদ্ধ হয়েছে ১০ জন। এ সময় ১০টি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় আতংক বিরাজ করছে। পুলিশ জানায়, একতা ব্রিক ফিল্ড নামে একটি ইটভাটার মালিকানা বিরোধের দ্বন্দ্ব নিয়ে মোক্তার গ্রুপ ও মোমতাজ গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। টেঁটাবিদ্ধরা গ্রেফতার এড়াতে গোপনে চিকিত্সা নিচ্ছে বলে জানা গেছে। এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে পুলিশ জানায়।