উত্তর শাহবাজপুর জর্জ ইনস্টিটিউশন

প্রধান শিক্ষক বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকেই সুনামের সঙ্গে সকল কার্যক্রম সম্পন্ন করে যাচ্ছে। এটি গোবিন্দপুরের ছেলে-মেয়েদের অন্যতম বিদ্যাপীঠ হিসেবে পরিচিত। তবে স্কুলের বর্তমান অবকাঠামোর পরিবর্তন জরুরি। নদী ভাঙ্গনের কবলে আছে বলে অবকাঠামোগত কিছু সমস্যা রয়েছে। আশা করছি সরকারের কাছ থেকে সহযোগিতা পেলে বিদ্যালয়টি দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা সম্ভব হবে। বিদ্যালয়টির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও সাধারণ জ্ঞান চর্চার মাধ্যমে প্রতিভা বিকাশের বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। ভালো শিক্ষক পেলে ভালো শিক্ষার্থীদের অভাব হয় না। তবে ভালো ফলাফলের জন্য ক্লাসে পড়া দেয়া এবং ক্লাসে পড়া নেয়া খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।