আমাদের প্রিয় গ্রাম

উত্তর পেকুয়াতে আমাদের বাড়ি আম জাম কাঁঠালের গাছ সারি সারি। এই গ্রামে ঘরে ঘরে কৃষকের বাস শ্রমে-ঘামে করে তারা ফসলের চাষ। চারদিকে ধানক্ষেত, মাঝে ছোট বন সারাদিন বাতাসের শুনি শনশন। পাখিদের কিচিমিচি সুরে সুরে বাজে ঈদ পূজো বৈশাখে গ্রামখানি সাজে। মঠে মাঠে ঘাসফুল, ফড়িংয়ের ঝাঁক থেকে থেকে শোনা যায় শেয়ালের ডাক। ছাগ-ছাগী গরু মেষ মাঠে ঘাস খায় রাখালের বাঁশি বাজে - মন ছুঁয়ে যায়। আমাদের প্রিয় গ্রাম- খুব ভালোবাসি মায়াভরা রূপ তার আছে রাশি রাশি।