নাচ দেখে
প্রকাশ : ০২ জুলাই ২০১৩, ১৯:৪২
সেদিন গেলাম জানতে আমি
ঘাস ফড়িংয়ের কাছে
কেমন করে লেজ তোলে সে
তিড়িং-বিড়িং নাচে।
ঘাস ফড়িংয়ের জবাবটা যে সাফ-
নাচতে হলে দাওনা জোরে লাফ
লাফটা দিলাম তাই
ব্যয় করে যে শক্তি পুরোটাই।
যেমন করে লাফায় কোলাব্যাঙ
তেমন করে লাফ দিয়ে হায়
ভাঙলো আমার ঠ্যাঙ!