পটুয়াখালী ৩ গলাচিপা-দশমিনা আওয়ামী লীগের নতুন চমক আলহাজ্ব শাহ আলম
প্রকাশ : ০২ জুলাই ২০১৩, ১৯:৪৯
গলাচিপা-দশমিনা আওয়ামী লীগের নতুন চমক আলহাজ্ব শাহ আলম। তিনি গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য। এখানে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি রাজনীতি করেন দেশ ও দেশের মানুষের জন্য। তিনি বলেন, রাজনীতি সমাজের সর্বোচ্চ ধাপ। রাজনীতি ছাড়া সমাজের উন্নয়ন মোটেও সম্ভব নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠা পায় রাজনীতিতে। উন্নয়নের জন্যই রাজনীতি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু আমাদের অধিকার প্রতিষ্ঠান করেননি, স্বাধীন সার্বভৌম দেশও প্রতিষ্ঠা করেছেন। তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক। তিনি জাতির জনক। আল্লাহ্র রহমতে গলাচিপা ও দশমিনাবাসীর সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকলে আগামী সংসদ নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করব এবং গলাচিপা-দশমিনাবাসীর সমর্থন নিয়ে আমি জয়ী হবো ইনশাল্লাহ্।
রাজনীতির বাইরেও তিনি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দু’হাত ভরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন মসজিদ-মাদ্রাসার উন্নয়নের পাশাপাশি মন্দিরের উন্নয়নেও তার আর্থিক অনুদানের কথা এলাকাবাসী এখনো কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। তিনি নিজেও স্কুল, কলেজ, মাদ্রাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি এলাকার বেকার সমস্যা সমাধানে নিজের গড়া ‘কে আলী গ্রুপ অব ইন্ডাস্ট্রি’সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হাজার হাজার বেকার ছেলে-মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তিনি সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধুও বটে।