১৯টি দেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা স্নোডিনের
প্রকাশ : ০২ জুলাই ২০১৩, ২০:৪৩
যুক্তরাষ্ট্রের আড়িপাতার গোপন তথ্য ফাঁসকারী সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন রাশিয়াসহ ১৯টি দেশে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন। রবিবার সন্ধ্যায় তিনি এ আবেদন করেন বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুল কিম শেভচেনকো। ক্রেমলিন এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। এদিকে স্নোডেন অভিযোগ করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার আশ্রয়ের ব্যাপারে বাধা দিচ্ছেন। তিনি বলেন, অন্য দেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করা তার নিজস্ব অধিকার। তিনি যেখানেই আবেদন করছেন সেখানেই বাধা প্রদান করছেন ওবামা।
রাশিয়ার একটি বার্তা সংস্থা জানিয়েছে, মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় রাশিয়ার এক কনস্যুলার কর্মকর্তার কাছে আবেদনপত্র জমা দেন স্নোডেন।