ওবামা তাঞ্জানিয়ায় গেছেন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার দক্ষিণ আফ্রিকা ত্যাগ করেছেন। সফরকালে ওবামা তার হিরো নেলসন ম্যান্ডেলাকে শ্রদ্ধা জানিয়েছেন। তবে তিনি গুরুতর অসুস্থ এই মহান নেতার সঙ্গে দেখা করতে পারেননি। এএফপি’র খবরে বলা হয়েছে, ওবামা ম্যান্ডেলার আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করেছেন। ম্যান্ডেলা যে কারাগারে বন্দি ছিলেন তিনি সেখানে যান এবং জনগণের সেবা করার জন্য আফ্রিকার নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। তিনি আফ্রিকার তিনটি দেশে সফর করছেন।