সংবাদ কণিকা

এশিয়ায় তেলের মূল্য হ্রাস এশিয়ায় তেলের মূল্য সামান্য হ্রাস পেয়েছে। নিউইয়র্কের বাজারে আগামী আগস্ট মাসের জন্য সরবরাহকৃত লাইট সুইট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ২১ সেন্ট হ্রাস পেয়ে ৯৬ দশমিক ৩৫ ডলার এবং ব্রেন্ট নর্থ সি ক্রুড তেলের দাম ২৫ সেন্ট হ্রাস পেয়ে ১শ’ ১ দশমিক ৯১ ডলার হয়েছে। চীনের সরকারি ক্রয় ব্যবস্থাপক সূচক (পিএমআই) গত মে ছিল ৫০ দশমিক ৮। তবে জুনে এ সূচক ৫০ দশমিক ১ এ নেমে এসেছে। এইচএসবিসি’র তথ্যমতে, এর পিএমআই গত মে মাসে ছিল ৪৯ দশমিক ২। তবে জুনে তা হ্রাস পেয়ে হয়েছে ৪৮ দশমিক ২। —এএফপি দ্রুততম জাহাজ অস্ট্রেলিয়ান শিপইয়ার্ড প্রতিষ্ঠান ইনক্যাট বিশ্বের দ্রুতগতির জাহাজ নির্মাণ করেছে। জাহাজটির গতি ঘণ্টায় ৬৭ মাইল। নির্মাতা প্রতিষ্ঠান ইনক্যাটের ব্যবস্থাপনা পরিচালক কিম ক্লিফোর্ড বলেন, এটা নিশ্চিতভাবে বিশ্বের দ্রুততম জাহাজ। ক্লিফোর্ড আরও জানান, এটি বহন করতে পারবে এক হাজার যাত্রী ও ১৫০টি গাড়ি। এতে রয়েছে একটি বড় শুল্কমুক্ত শপ। পোপ ফ্রান্সিসের নামে জাহাজটির নামকরণ করা হয়েছে ‘ফান্সিসকো’। শিপইয়ার্ড প্রতিষ্ঠানটি জানিয়েছে, এতে দুটি জিই গ্যাস টারবাইননির্ভর বোয়িং ৭৪৭ ইঞ্জিনের ডিজাইনে শক্তিশালী এক জোড়া ওয়াটার জেট রয়েছে। —রয়টার্স বন্যা দুর্গতদের জন্য চ্যারিটি বন্যাকবলিত মানুষের সহায়তায় সঞ্জয় দত্ত তার মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘পুলিশগিরি’র প্রিমিয়ারের আয়োজন মুম্বাইয়ে একটি চ্যারিটি ইভেন্টের মাধ্যমে করার অনুরোধ জানিয়েছেন প্রযোজকদের কাছে। — টাইমস অফ ইন্ডিয়ার