আবারও আসিফ-রাজেশ

আসিফের একক অ্যালবাম আসবে এই খবর হয়তো শ্রোতাদের কানে বারবার যেতে যেতে সে অপেক্ষার বালুচর আজ পাহাড়ে পরিণত। অবশেষে আসিফ তার অন্যান্য ব্যস্ততাকে কমিয়ে নিজের অ্যালবাম রিলিজের কথা ভাবছেন এখন। এরই ভেতরে বেশ কিছু গানের কাজও শেষ হয়েছে। আসিফের গানের অবসরে তার নিজের গড়া সুরকার রাজেশের সাথে মান-অভিমান ছিল বেশ। দূরত্বও ছিল। তবে সে দূরত্ব ঘুচিয়ে আবারও রাজেশকে নিয়েই নতুন সলোতে কাজ শুরু করলেন। রাজেশের সুর আর প্রদীপ সাহার কথায় পুরোনো জুটির বেশ কয়েকটি গানও থাকছে এই অ্যালবামে। অ্যালবামের রেকর্ডিং চলছে ইমপ্রেস রেকর্ডিং স্টুডিওতে। এবারে হয়তো শ্রোতাদের সেই অপেক্ষার পাহাড় ভাঙতে শুরু করেছে।