মজিদা বেগম মহিলা কলেজে নবীনবরণ
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০২ জুলাই ২০১৩, ২১:৩১
সোমবার ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের মানিক মিয়া পাবলিক লাইব্রেরি হলে নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম। কলেজ অধ্যক্ষ মো. শরীফ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সাইয়েদা জাহানারা বারেক, ওসি মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা নিজামুল হক নান্না, কলেজের সহকারী অধ্যাপক হাসিনা বেগম, মো. জাকির হোসেন, প্রভাষক বিশ্বাস সাইদুর রহমান, আ. হালিম হাওলাদার প্রমুখ। উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শাহ আলম হাওলাদার, সমাজসেবক মো. রুস্তুম আলী মিয়া, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শিক্ষানুরাগী বিমান কুমার রায়সহ শিক্ষক ও ঐ কলেজের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী।