সাতক্ষীরা চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন

সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ নির্বাচনে সভাপতি পদে নাসিম ফারুক খান মিঠু, জ্যেষ্ঠ সহ-সভাপতি মো: মহসিন এবং কনিষ্ঠ সহ-সভাপতি তাহমিদ শাহেদ চয়ন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। গত রবিবার অনুষ্ঠিত নির্বাচনে প্রার্থিরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। এর আগে শনিবার ৪ জন পরিচালকের পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মো: তাহমিদ শাহেদ চয়ন ৮২৪, এনছান বাহার বুলবুল ৮২৪, শেখ কামরুজ্জামান মুকুল ৮০৭ এবং কাজী মনিরুজ্জামান মুকুল ৭৬২ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। ১২২৫ জন ভোটারের মধ্যে ৮৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।