সরাইলে ছেলের হাতে বাবা খুন
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ০২ জুলাই ২০১৩, ২১:৩৪
সরাইলে ছেলের হাতে বাবা খুন হয়েছে। নিহত বাবার নাম মো. মাজু মিয়া (৫৫)। ঘটনাটি ঘটে সোমবার উপজেলা সদরের প্রাতবাজার এলাকায়। ঘটনার পর পরিবারের লোকজন পালিয়ে গেছে।
পুলিশ সূত্র জানায় উপজেলার সৈদয়টুলা গ্রামের মো.মাজু মিয়া কয়েক বছর আগে দ্বিতীয় বিয়ে করেন। পরে তিনি উপজেলা সদরের প্রাতবাজার এলাকায় বহুতল ভবন নির্মাণ করে সেখানে বসবাস করে আসছিলেন। কয়েক দিন ধরে ওই ভবনের নিচে খাবার হোটেল খোলার প্রস্তুতি নিচ্ছিলেন। সোমবার সকাল থেকে সেখানে কাজ চলছিল। দুপুর তিনটার দিকে বড় ছেলে মো. জাহাঙ্গীরের সাথে মাজু মিয়ার ভবনের কাজ নিয়ে বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর দা দিয়ে মাজু মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।