দক্ষিণ সুদানে সড়ক মেরামত করছেন বাংলাদেশের সেনারা

বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোম্পানি জাতিসংঘ শান্তি মিশনের অংশ হিসাবে দক্ষিণ সুদানে জুবা বাইপাস সড়ক সংযুক্তকারী NGONGI রাস্তার মেরামত কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী ইঞ্জিনিয়ার্স কোম্পানির ৩০ জন বিশেষজ্ঞ এই প্রজেক্টে ভারী যন্ত্রপাতি ব্যবহার করছেন। তিন কিলোমিটার রাস্তা মেরামতের কাজ গত ১৩ জুন শুরু হয়েছে এবং জুলাইয়ের মাঝামাঝিতে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। -আইএসপিআর