মিরপুরে পলিথিন জব্ধ, জরিমানা

গতকাল পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামছুল আলমের নেতৃত্বে মিরপুরের দারুস সালাম ও কল্যাণপুর এলাকায় বিভিন্ন স্টেশনারি ও ভ্যারাইটিজ স্টোরে অভিযান চালিয়ে ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সকল স্টোরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয় করার অপরাধে এ জরিমানা করা হয়। মোবাইল কোর্টের পাশাপাশি এ অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরা হয়। -প্রেস বিজ্ঞপ্তি