আওয়ামী লীগের সংসদীয় দলের সভা স্থগিত
প্রকাশ : ০২ জুলাই ২০১৩, ২২:৪০
আওয়ামী লীগের সংসদীয় দলের আজ বুধবারের ২২তম জরুরি সভা অনিবার্যকারণ বশত স্থগিত করা হয়েছে। জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গতকাল রাতে এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়।