কুলখানি

চৌধুরী ইশতিয়াক উসমানী সউদী অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এয়ারপোর্ট সার্ভিসেসের ম্যানেজার চৌধুরী ইশতিয়াক উসমানী (৫৬) গত রবিবার রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা, মা, ২ বোন ও ১ ভাইসহ অনেক আত্মীয়-স্বজন এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বৃহস্পতিবার বাদ আসর মরহুমের কুলখানি ৯৮ গুলশান এভিনিউতে অনুষ্ঠিত হবে। জয়নাল আবেদীন দৈনিক বর্তমান পত্রিকার বিশেষ সংবাদদাতা আমিনুর রহমান তাজের শ্বশুর ও বগুড়ার ব্যবসায়ী জয়নাল আবেদীন (৮০) গত সোমবার সন্ধ্যায় শহরের স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৫ কন্যা রেখে গেছেন। আজ বুধবার বাদ আসর রহমান নগর জামে মসজিদে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে। মরহুমের আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের কুলখানিতে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। নিলুফার হাফিজ ব্রিগেডিয়ার (অব.) ডা. শাহজাহান হাফিজের স্ত্রী নিলুফার হাফিজ (৭৫) গত ২৬ জুন শনিবার আমেরিকার শিকাগোতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আগামী ৫ জুলাই শুক্রবার বাদ আসর মহাখালি নিউ ডি.ও.এইচ.এস মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুমার পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের দোয়া মাহফিলে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।