দশেদশ

প্রসূন

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২’ প্রতিযোগিতার প্রথম রানারআপ হন ময়মনসিংহের মেয়ে প্রসূন আজাদ। বেশ অল্প সময়ে অনেকগুলো নাটকে অভিনয় করেছেন এই লাক্স সুন্দরী। ক্যামব্রিয়ান কলেজের দ্বাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের এ ছাত্রী ইতোমধ্যেই মিডিয়া নামক রংধনুতে ছুঁয়েছেন বেশ কিছু রং। ভাবনার নানা রঙের মাঝে দেখা-অদেখার এই মেধাবী শিল্পী এবার কথা বলেছেন আমাদের দশে দশ বিভাগে। জানিয়েছেন তার নানা ভালোলাগার কথা। সাক্ষাত্কারটি নিয়েছেন রিয়াদ খন্দকার ও ছবি তুলেছেন আশীষ সেনগুপ্ত ১ জন মানুষের কথা বলুন যিনি সবসময় আপনাকে অনুপ্রেরণা দেন—  আমার বাবা (আজাদ হোসেন) আমার অনুপ্রেরণার সবচেয়ে বড় মাধ্যম। তার মাঝেই খুঁজে ফিরেছি নিজের অনুপ্রেরণার জায়গাটি। ২টি কারণ যে জন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—  বরাবরই আমি পজেটিভ চিন্তা করি।  সবসময়ই সবার মঙ্গল কামনা করি। ৩টি দোষ, যা পাল্টাতে চাই—  একটু বেশিই বদমেজাজি। যদিও সামলে নিই সহজেই।  অন্যের পরামর্শ খুব একটা শুনি না, নিজে যেটা ভালো মনে করি সেটা করি।  বেশিরভাগ ক্ষেত্রেই টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারি না। ৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী যাদের আমি অনুকরণ নয়; অনুসরণ করি—  হুমায়ুন ফরীদি, তার সাথে অভিনয় করার সৌভাগ্য আমার হয়নি, দুঃখটা সারা জীবনই থাকবে।  জয়া আহসান, অনেক ভালো লাগে।  শহিদুজ্জামান সেলিম, তার অভিনয়শৈলী আমাকে মুগ্ধ করে।  সুবর্ণা মুস্তাফা, তার অন্ধ ভক্ত আমি। ৫ জন প্রিয় পরিচালক যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—  গিয়াসউদ্দিন সেলিম  অনিমেষ আইচ  মাসুদ হাসান উজ্জ্বল  রেদওয়ান রনি  মেজবাউর রহমান সুমন ৬টি প্রিয় চলচ্চিত্র—  সাগরিকা  সাড়ে চুয়াত্তর  পারমিতার একদিন  মনপুরা  জয়যাত্রা  চোরাবালি ৭টি জায়গা যেখানে ঘুরতে পছন্দ করি—  কক্সবাজার  সেন্টমার্টিন  সিলেট  বান্দরবান  রাঙামাটি  কুয়াকাটা  সুন্দরবন ৮টি প্রিয় খাবার—  দই ফুচকা  আইসক্রিম  চকলেট  মায়ের হাতের গরুর মাংস  শুঁটকি ভর্তা  টেক্সাসের পিত্জ্জা  পুরান ঢাকার বিরানি  নীল খেতের তেহেরি ৯ জন পছন্দের লেখক—  রবীন্দ্রনাথ ঠাকুর  শরত্চন্দ্র চট্টোপাধ্যায়  জীবনানন্দ দাশ  হুমায়ূন আহমেদ  সুনীল গঙ্গোপাধ্যায়  মুহাম্মদ জাফর ইকবাল  তসলিমা নাসরিন  আহমেদ ছফা  শীর্ষেন্দু মুখোপাধ্যায় ১০টি প্রিয় নাটক—  ভ্যাম্পায়ার ডায়েরি  সাতকাহন  ভালোবাসি তাই ভালোবেসে যাই  ৫১-বর্তী  লীলাবতী  ইট-কাঠের খাঁচা  মন ফড়িংয়ের গল্প  অফবিট  এইসব দিনরাত্রি  সংশপ্তক