রাবিতে ‘পাগলাগারদ’ মঞ্চস্থ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যসংগঠন ‘সমকাল নাট্যচক্র’ তাদের ৫৭তম প্রযোজনা ‘পাগলাগারদ’ মঞ্চস্থ করেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় শহীদ মিনার মুক্তমঞ্চে মঞ্চস্থিত বিশ্ববিদ্যালয় ভিত্তিক জনপ্রিয় এ নাটকটিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নানা অনিয়ম ও দুর্নীতি, ছাত্র-ছাত্রীদের ন্যায্য দাবি-দাওয়া ও আশা আকাঙ্খার বাস্তব দৃশ্যসমূহ রূপকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার অবস্থা ও ছাত্র রাজনীতির হালচালকে ইঙ্গিত করে নাটকটির মাধ্যমে সকলের কাছে একটি প্রচ্ছন্ন বার্তা প্রদান করা হয়েছে। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন সমকাল নাট্যচক্র। এতে অভিনয় করেন মাহজেবিন তিথি, নাজিফা রাকা, মিনারা রহমান, সাজু সরদার, সুমন মিয়া, মনিরুল ইসলাম তুষার, আব্দুর রশীদ, জহিরুল ইসলাম, উমর ফারুক সকাল, রাকিব ও রাজীব।