গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

শখের বশে অনেকেই হয়ত বিড়াল পুষে থাকেন। তবে বিশ্বের তাবত পোষ মানা বিড়ালের চাইতে কিছুটা হলেও আলাদা আমেরিকার ম্যাসাচুসেটস-এর অধিবাসী স্টিউই নামের একটি বিড়াল। কেননা দৈহিক বৈশিষ্ট্যের কারণে স্টিউই এরইমধ্যে নাম লিখিয়েছে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। আর স্টিউই’র এই রেকর্ডের কারণ, তার দৈর্ঘ্য। গিনেজের স্বীকৃতি অনুযায়ী পূর্ণ বিস্তৃতিতে ১২৩ সেন্টিমিটার বা ৪৮.৫ ইঞ্চি দৈর্ঘ্যরে এই বিড়ালটিই হলো বিশ্বের দীর্ঘতম বিড়াল। স্টিউই’র মালিক জানিয়েছেন, স্টিউই নামের এই বিড়ালটির নামকরণ করা হয়েছে জনপ্রিয় এনিমেটেড টিভি সিরিজ ফ্যামিলি গাই-এর একটি চরিত্রের নামানুসারে।