উেক্ষপণের পরেই রুশ রকেট বিধ্বস্ত

জাকািজাখস্তানের বৈকনুর রকেট উেক্ষপণ কেন্দ্র থেকে মানুষবিহীন একটি মালবাহী রুশ রকেট উেক্ষপণের কয়েক সেকেন্ডের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবারের এ ঘটনার নাটকীয় ফুটেজ সম্প্রচার করেছে রুশ টেলিভিশনগুলো, জানিয়েছে বিবিসি অনলাইন। রকেটটি মহাশূন্যে স্থাপনের জন্য তিনটি কৃত্রিম উপগ্রহ বহন করছিল বলে জানিয়েছে রয়টার্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবরে বলা হয়, উেক্ষপণের কয়েক সেকেন্ডের মধ্যেই রকেটটি ভেঙে পড়ে, তারপর বিস্ফোরণে এক বিশাল অগ্নিগোলক তৈরি হয়। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সে প্রকাশিত তথ্যানুযায়ী রকেটটিতে ৫শ’ টন বিষাক্ত জ্বালানি ছিল। এসব জ্বালানি বিস্ফোরণস্থলে ছড়িয়ে পড়ে পরিবেশ বিপর্যয়ের কারণ হতে পারে বলে জানিয়েছে ইন্টারফ্যাক্স। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কি কারণে বিস্ফোরণ ঘটেছে শেষ খবর পাওয়া পর্যন্ত তা জানা যায়নি।