উচ্চ মানের শিক্ষা পদ্ধতির সমন্বয়ে দক্ষ জনশক্তি
প্রকাশ : ০৩ জুলাই ২০১৩, ২১:২৩
আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ইবাইস ইউনিভার্সিটির প্রতিষ্ঠা। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হলেও অল্প সময়ের মধ্যেই এটি পূর্ণাঙ্গ ইউনিভার্সিটির মর্যাদা লাভ করে। বর্তমানে রাজধানীর ধানমন্ডিতে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। দক্ষ পরিচালনা পর্ষদ, যোগ্য প্রশাসনিক ব্যবস্থা এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত চেষ্টায় বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নিজস্ব একটি অবস্থান তৈরি করে নিয়েছে এই বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ থেকে পাস করা গ্র্যাজুয়েট ও মাস্টার্স ডিগ্রিধারীরা দেশ-বিদেশে চাকরি এবং কর্মক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। জাতিসংঘ, দূতাবাস, এইচএসবিসি ও সেভ দ্য চিলড্রেনের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক মানের হোটেল-রেস্তোরাঁয় এখান থেকে পাস করা গ্র্যাজুয়েটরা কাজ করছেন। ৯১২১৯২৭, ৮১১০৫৩১ নম্বরে ফোন করে এই বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা ও অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পারবেন।
শিক্ষার অনুকূল পরিবেশে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দক্ষ ও সিনিয়র অধ্যাপকের পরিচালনায় শিক্ষার্থীদের কাছে ইবাইস ইউনিভার্সিটি পরিচিত একটি নাম। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, বিএ ইংরেজি, এমএ ইংরেজি, বিবিএ, এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ, এমবিএ ইন ব্যাংক ম্যানেজমেন্ট, বিএ ইন ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টসহ আরও কয়েকটি বিষয়ে পড়ার সুযোগ আছে এ বিশ্ববিদ্যালয়ে।
ব্যবসা প্রশাসন অনুষদের ক্ষেত্রে আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থার সঙ্গে সঙ্গতি রেখে এখানে শিক্ষা কারিকুলাম চালু করা হয়েছে। এ ইউনিভার্সিটিতে আন্ডারগ্র্যাজুয়েটদের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কোর্স চালু করা হয়েছে। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে এখানে অপেক্ষাকৃত কম টিউশন ফি নেওয়া হয় এবং মেধাবীদের উচ্চশিক্ষা লাভের জন্য রয়েছে নানা ধরনের বৃত্তির ব্যবস্থা।
সিটি ইউনিভার্সিটি নিউইয়র্ক, নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি বোস্টন, সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার মতো বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ রয়েছে। ফলে সহজেই যে কেউ উচ্চশিক্ষার জন্য এসব নামকরা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারেন। এ ছাড়া কানাডা, থাইল্যান্ড, সাইপ্রাস, আয়ারল্যান্ডের নামকরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সহযোগিতার সুবিধা রয়েছে। এখানে ৩টি সেশনে শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে।
যোগাযোগ :বাড়ি-২১/এ, রোড-১৬ (নতুন), পুরাতন ২৭, ধানমন্ডি, ঢাকা।