ভালো ক্যারিয়ার গড়তে ACCA ডিগ্রি

এসিসিএ বা দ্য অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্টস হচ্ছে ব্যবসায় শিক্ষা বিশেষ করে হিসাববিজ্ঞান ও ফিন্যান্স বিষয়ে বিশ্বের সবচেয়ে বড় পেশাগত ডিগ্রি। ব্যবসায় শিক্ষা বিষয়ক সবচেয়ে গ্রহণযোগ্য ডিগ্রিগুলোর অন্যতম এটি। বাংলাদেশে যে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান এসিসিএ, ক্যাট, এফডি/এফআইএ পড়াচ্ছে তাদের মধ্যে প্রতিশ্রুতিশীল, ব্যতিক্রমধর্মী ও অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠান হচ্ছে চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ। প্রতিষ্ঠানটি বাংলাদেশে ২০০১ সাল থেকে এসিসিএ, ক্যাট, এফডি/এফআইএ-এর কোয়ালিটি টিউশন প্রদান করে আসছে এবং বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে এসিসিএ-কে জনপ্রিয় করতে দীর্ঘ ১৩ বছর যাবত্ সুনামের সাথে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে কিছুটা নতুন হলেও এ সময়ের তরুণ প্রজন্মের অনেকের খোঁজ এসিসিএ-এর মতো পেশাদার ডিগ্রির প্রতি। বিশ্বের বিভিন্ন দেশে এ ডিগ্রি বেশ সমাদৃত। এসিসিএ ডিগ্রিধারীদের পেশার সুযোগ এখন এ দেশেও বেড়েছে এবং খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠছে। আরও সহজ করে বলতে গেলে এসিসিএ সারা বিশ্বেই একটি গ্রহণযোগ্য প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ডিগ্রি। এসিসিএ’র সাফল্যের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটি একটি গ্লোবাল ডিগ্রি বিশ্বের সব জায়গায় এটা পড়া যায় এবং পৃথিবীর প্রায় সব দেশেই পরীক্ষা দেওয়া যায়। এসিসিএ’র সাথে অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি (ইউকে)-এর চুক্তি থাকায় সহজেই অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি থেকে বিএসসি (অনার্স) ইন অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং এবং এমবিএ ডিগ্রি পাওয়া যায়। যার কারণে আপনাকে আলাদাভাবে আর অনার্স এবং এমবিএ ডিগ্রি পড়তে হবে না। বলতে পারেন এসিসিএ হচ্ছে বাংলাদেশের অ্যাকাউন্টেন্সি বডি সিএ ও আইসিএমএ-এর মতোই একটি ভালো পেশার গ্লোবাল ডিগ্রি। ৮১৪১৬০১, ৮১৫১৫৬৪ নম্বরে ফোন করে এই ডিগ্রি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ ২০০১ সাল থেকে এসব বিষয়ে পাঠদান করে আসছে। কোয়ালিটি টিউশন প্রদান, ক্যাম্পাস এনভায়রনমেন্ট, শিক্ষার্থীদের পড়াশোনার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এখানকার বৈশিষ্ট্য। এসএসসি বা এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা এফডি/ এফআইএ কোর্সে ভর্তি হতে পারেন। এগুলো মৌলিক পর্যায়ের কোয়ালিফিকেশন যেখানে অ্যাকাউন্টিংয়ের বেসিক থেকে শেখানো হয়। এফডি/এফআইএ শেষ করার পর দ্রুত এসিসিএ কোর্সে ভর্তি হওয়া যায়। আবার এ লেভেলে বা ব্যাচেলর ডিগ্রি করা থাকলে সরাসরি এসিসিএতে ভর্তি হওয়া যায়। যোগাযোগ :বাড়ি-৫১, রোড-১০/এ, (সাত মসজিদ রোড), ধানমন্ডি, ঢাকা-১২০৯। ড. আনিসুর রহমান খান চেয়ারম্যান চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ গ্লোবালাইজেশনের যুগে আপনাকে এমন পেশা বেছে নিতে হবে যা বিশ্বব্যাপী সমাদৃত। বর্তমানে আধুনিক বিশ্বায়নে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাকরির বাজারে এসিসিএ’র ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে চিফ ফিন্যান্সিয়াল অফিসার, ডিরেক্টর অব পার্টনার ইন অ্যাকাউন্টিং ফার্ম, অডিটর জেনারেল, ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট, সিনিয়র এক্সিকিউটিভ ফর মাল্টিন্যাশনাল কোম্পানি, ফিন্যান্সিয়াল ডিরেক্টর ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানি, অপর্চুনিটি ইন ন্যাশনাল অ্যান্ড মাল্টিন্যাশনাল কোম্পানি/ইউই অ্যান্ড ইউএন অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ক্লাস অডিট ফার্ম, ট্যাক্স কনসালটেন্ট, পাবলিক ও প্রাইভেট সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউটসহ উন্নত দেশগুলোতে উচ্চ বেতনে চাকরির সুযোগ মিলবে এসিসিএ পাশ করতে পারলে। কর্মক্ষেত্রের জন্য দরকারী দক্ষতা তৈরি করে দেয় এসিসিএ। তাই এর চাকরির ক্ষেত্রও অনেক বিস্মৃত। বিভিন্ন বড় বড় দেশি বিদেশি প্রতিষ্ঠান, বহুজাতিক প্রতিষ্ঠানসহ অনেক ক্ষেত্রেই ভালো করছে এসিসিএ’র শিক্ষার্থীরা। আন্তর্জাতিক চাকরির বাজারেও এটি গ্রহণযোগ্য। তাই দেশের বাইরেও রয়েছে অনেক কাজের সুযোগ। চার্টার্ড ইউনিভার্সিটি কলেজে এই বিষয়ে অত্যন্ত যত্নের সাথে পাঠদান করা হয়ে থাকে। পড়ালেখার সর্বোচ্চ মান নিশ্চিত করতে এখানকার সকলেই সচেষ্ট।