রংপুরে জাতীয় পত্রিকা বিতরণ বন্ধের সিদ্ধান্ত

ঢাকা থেকে প্রকাশিত সকল জাতীয় দৈনিক পত্রিকা রংপুরে দেরিতে আসায় গত ২৯ জুন রংপুর সংবাদপত্র হকার্স ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি ও সকল সাধারণ সদস্যের জরুরি সভা ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউনিয়নের কার্যকরী কমিটি ও সকল সাধারণ সদস্য সিদ্ধান্ত নেন যে, ১ জুলাই থেকে সকল জাতীয় পত্রিকা সকাল ৯টার মধ্যে রংপুরে আসতে হবে। অন্যথায় ইউনিয়নের কোন সদস্য পত্রিকা গ্রহণ ও বিলি করবে না। ইউনিয়নের এ সিদ্ধান্ত রংপুরের সকল পত্রিকার এজেন্টকে মৌখিকভাবে জানানো হয়। এজেন্টগণ এ সিদ্ধান্ত কর্ণপাত না করায় ইউনিয়নের সিদ্ধান্তক্রমে জাতীয় দৈনিক পত্রিকা সকাল ৯টায় না আসায় ২ জুলাই সকল জাতীয় পত্রিকা ইউনিয়নের সদস্যরা বিলি বন্ধ রাখে। এ জন্য পাঠকদের সাময়িক অসুবিধার কারণে ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।