কুমেক পরিদর্শনে ওয়াশিংটন ভার্সিটি
প্রতিনিধি দল
প্রকাশ : ০৩ জুলাই ২০১৩, ২১:৪৫
গত মঙ্গলবার কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল পরিদর্শন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব হেলথ মেট্রিক্স এ-ইভালুয়েশনের প্রতিনিধি পিটার সেরিনা ও বেঞ্জামিন ব্রুকস ও আইসিডিডিআরবি’র কর্মকর্তাবৃন্দ। এ প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের সিনিয়র রিচার্সফেলো ডা. হাফিজুর রহমান চৌধুরী, আইডিডিআরবি’র সিনিয়র প্রোগ্রামার সৈয়দ সাইদুল আলম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আদনান আনসারী, ডা. তাইমুর রহমান।
তারা কুমেক হাসপাতালের পরিচালক ডা. হাবিব আবদুল্লাহ সোহেলের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান সিদ্দিকী ও সহকারী পরিচালক ডা. মো. নুরুন নবী।