দিনাজপুর ইন্সটিটিউটের বার্ষিক সভা অনুষ্ঠিত

গতকাল বুধবার দিনাজপুর ইন্সটিটিউটের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর ইন্সটিটিউটের হলরুমে সংগঠনের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ২১ তম বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদক প্রকৌশলী মোশাররফ হোসেন বার্ষিক প্রতিবেদন ও কোষাধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী বাবু বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদন দুটির উপর আলোচনায় অংশ নেন সংগঠনের সাধারণ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান লুলু, মোঃ কামরুজ্জামান, আজিজুল ইমাম চৌধুরী, লুত্ফর রহমান মিন্টু প্রমুখ।