ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসে ১২৪ জনের শাস্তি

ইভটিজিং, পর্ণো ছবি প্রদর্শন, ছিনতাই, মাদক সেবন ও বিক্রির দায়ে বগুড়ার আদমদীঘি ও সান্তাহারে গত ৬ মাসে ১২৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এদিকে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা করায় অত্র উপজেলায় ছিনতাই চুরিসহ অপরাধ প্রবণতা অনেকাংশে কমেছে বলে এলাকাবাসী জানান। থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক জানান. আদমদীঘি সান্তাহার ছাতিয়ানগ্রাম চাঁপাপুর কুন্দগ্রাম নশরতপুরসহ এলাকার বিভিন্ন স্থানে রাতে ছিনতাই চুরি ও মাদকের প্রসার ঘটায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ৬ মাসে দেড় শতাধিক অপরাধীকে আটক করে । এর মধ্যে কিছু অপরাধীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার পাশাপাশি ১২৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়।