গৌরীপুরে জুয়া বিরোধী সমাবেশ

ময়মনসিংহের গৌরীপুরে ষাঁড়ের লড়াইয়ের নামে লাখ লাখ টাকার বাজি-জুয়া, ওয়ান টেন, ওয়ান এইট, চরচরি, পটগুটি, হাউজিসহ বিভিন্ন জুয়া, যাত্রার নামে অশ্লীল নৃত্য বন্ধের দাবিতে গৌরীপুরে এক সপ্তাহ যাবত্ স্মারকলিপি পেশ, বিক্ষোভ-সমাবেশ, সড়ক অবরোধ অব্যাহত রয়েছে। এছাড়া ২৬ জুন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ, ২৭ জুন যুগান্তর স্বজন সমাবেশ বিক্ষোভ-সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসার শায়লা ইয়াসমিনের নিকট স্মারকলিপি পেশ করে। ৩০ জুন পূর্বাঞ্চলীয় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে শাহগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।