লোহাগাড়া আওয়ামী
লীগের নির্বাচন সম্পন্ন
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৩ জুলাই ২০১৩, ২১:৪৮
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আলহাজ্ব খোরশেদ আলম চৌধুরী সভাপতি ও মোঃ সালাহউদ্দিন হিরু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সমপ্রতি অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সর্বপ্রথম প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলার ২০৪ জন কাউন্সিলর ভোট প্রদান করেন।