কমলগঞ্জে ৩ শিক্ষার্থীকে
যুবলীগের সহায়তা
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০৩ জুলাই ২০১৩, ২১:৪৯
চলতি বছরের এসএসসি পরীক্ষায় কমলগঞ্জ উপজেলার দু’টি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৩ গরীব মেধাবীর উচ্চ শিক্ষা অর্জনে আর্থিক সহায়তা প্রদান করেছেন মৌলভীবাজার জেলা যুবলীগ সভাপতি মো. ফজলুর রহমান। মঙ্গলবার কমলগঞ্জে অনাড়ম্বর অনুষ্ঠানে এই তিন মেধাবীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার প্রকাশক মো জুয়েল আহমদের সভাপতিত্বে ও সম্পাদক শাহীন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকার মো. সালাহউদ্দিন, বাম রাজনীতিবিদ আব্দুর রশিদ চৌধুরী মাখন, বিটিভি মৌলভীবাজার প্রতিনিধি হাসনাত কামাল, মনিপুরী সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর সিংহ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সানোয়ার হোসেন প্রমুখ।