রাস্তার ওপর কাঁচাবাজার

মিরপুর ১ নম্বর সেকশনের কাঁচাবাজারটি ঢাকার বড় কাঁচাবাজারগুলোর মধ্যে হয়তো অন্যতম একটি। মিরপুর ১ নম্বর সেকশনের বাসস্ট্যান্ড থেকে হযরত শাহআলীর (রহ) মাজারে চলে যাওয়া রাস্তাটি মাজার রোড নামে সবার কাছে পরিচিত। সকাল বেলা এ রাস্তার মুক্তিযোদ্ধা মার্কেট সংলগ্ন অংশ থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত জমে ওঠে শাক-সবজির বিশাল পাইকারি বাজার। ফলে রাস্তাটির মাঝে দু’পাশে গাড়ি চলাচলের জন্য সামান্য জায়গা থাকে। এ জায়গা দিয়ে যানবাহন ও পথচারীদের অতি কষ্টে যাতায়াত করতে হয়। রাস্তাটির উত্তর ও দক্ষিণ দিকের স্থানটি খুচরা পাইকারি বিক্রেতা, ফার্নিচার ব্যবসায়ীদের স্থান। ফলে যানজট ও জনযটে পড়ে মূল্যবান সময় নষ্ট হয় অফিসগামী মানুষ, স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী, গার্মেন্সকর্মী আর পথচারীদের। তাই রাস্তার ওপর থেকে কাঁচাবাজারটি অন্যত্র সরানোর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সৈয়দ সাইফুল করিম, মিরপুর ১, ঢাকা