আত্মসমর্পণের পর বিএনপি নেতার জামিন
প্রকাশ : ০৩ জুলাই ২০১৩, ২১:৫৩
গত বছর ডিসেম্বরে সাভার থানার দ্রুত বিচার আইনের একটি মামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন।
গতকাল বুধবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা জেলার দ্রুত বিচার ম্যাজিস্ট্রেট নাজমুল হক শ্যামল এ আবেদন মঞ্জুর করেন। গত বছরের ৯ ডিসেম্বর বিএনপিসহ ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে সাভার থানাধীন আমিনবাজারের ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচলে বাধা, গাড়িতে আগুন ও ভাংচুর করার অভিযোগে সাবেক সাংসদ নাজিমউদ্দিন আলম, বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান ও ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ ৫১ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে এ মামলার করা হয়।