আজকের অনুষ্ঠান

বৃহস্পতিবার পরিবেশ ও বন মন্ত্রণালয়: জাতীয় বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান। দুপুর ১২টা, হৈমন্তী সম্মেলন কক্ষ, বন ভবন, আগারগাঁও। আইন ও সালিশ কেন্দ্র এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস: ‘আমাদের রঙ্গীন স্বপ্নগুলো’ শীর্ষক তিনদিনব্যাপী শিশু চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন। বিকাল ৩টা, বেঙ্গল গ্যালারি, বাড়ি নং-৪২, রোড নং-১৬ (নতুন), ধানমন্ডি। সোসাইটি অব দি ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স: শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের শিক্ষা ও জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মশালা। সকাল ১০ টা, সমাজসেবা অধিদফতর, আগারগাঁও, শেরেবাংলা নগর।