ফটো ক্যাপশন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি.-এর পরিচালক পর্ষদের ৩৩৫তম সভা গতকাল অনুষ্ঠিত হয়। পর্ষদের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবুর সভাপতিত্বে সভায় পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী এবং কোম্পানি সচিবসহ সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন

০০০০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা সেন্ট্রাল, নর্থ, সাউথ ও ইস্ট জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম এতে সভাপতিত্ব করেন

০০০০০

হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ বিবিধ চার্জ ও ফি অনলাইনে গ্রহণ করার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড-এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা

০০০০০

রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে সম্প্রতি এক বাণিজ্যিক চুক্তিতে স্বাক্ষর করেন হোটেলটির জেনারেল ম্যানেজার আলেক্সান্ডার হৈসলার ও ডাচ-বাংলা ব্যাংকের ই-বিজনেসের প্রধান জাহিদ উদ্দিন মোহাম্মদ আরিফ। চুক্তি অনুযায়ী ব্যাংকের কিছু ক্রেডিট কার্ড ব্যবহারকারী বছরের বিশেষ কয়েকটি দিনে রেডিসন ব্লু ঢাকায় একটি বুফে কিনলে আরো তিনটি ফ্রি বুফে পাবে