বিশ্বকাপ উপলক্ষে মার্সেলের ‘সেরা দামে সেরা টিভি’ অফার

রোজা, ঈদ ও ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে টেলিভিশন গ্রাহকদের জন্য বিশেষ অফার ঘোষণা করলো মার্সেল। এই অফারের আওতায় ক্রেতারা মার্সেলের ২৪, ৩২, ৩৯ ও ৪৩ ইঞ্চির এলইডি ও স্মার্ট টিভিতে পেতে পারেন আকর্ষণীয় অঙ্কের ক্যাশব্যাক।

এ উপলক্ষে সম্প্রতি রাজধানীতে মার্সেল করপোরেট অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সেরা দামে সেরা টিভি’র অফার ডিক্লারেশন প্রোগ্রামে এসব তথ্য জানান হয়। অফার ডিক্লারেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন মার্সেলের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, হুমায়ূন কবীর, সিরাজুল ইসলাম, সাখাওয়াত হোসেন, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজাদা সেলিম, মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, দেশের যে কোনো মার্সেল শোরুম থেকে ক্রেতারা ২৪ ও ৩২ ইঞ্চি এলইডি টিভি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই  যথাক্রমে ৪ হাজার ও ৪ হাজার ৫১০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। আবার ক্রেতাদের জন্য মার্সেলের ৩২ ইঞ্চি স্মার্ট টিভিতে সর্বোচ্চ ৩ হাজার ৯১০ টাকা এবং ৩৯ ও ৪৩ ইঞ্চির স্মার্ট টিভিতে ১৩ হাজার ৯১০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। তবে, সকল গ্রাহকের জন্যই রয়েছে নিশ্চিত ক্যাশব্যাক পাওয়ার সুবিধা।

মার্সেলের হেড অব সেলস ড. মো. সাখাওয়াত্ হোসেন বলেন, এক সঙ্গে আসছে তিনটি বড় ইভেন্ট। রোজা, ঈদ ও ক্রিকেট বিশ্বকাপ। বিশেষ করে টেলিভিশনে বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে টাইগারদের রোমাঞ্চকর ক্রিকেট খেলার আনন্দে মেতে উঠার অপেক্ষায় বাংলাদেশের মানুষ। তাদের এই আনন্দের অংশীদার হওয়ার লক্ষ্যেই মার্সেল ‘সেরা দামে সেরা টিভি’ অফারের ঘোষণা দিয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি