মেয়াদ বাড়লো অধিনায়ক মুশফিকের

অধিনায়ক ও সহ-অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর মেয়াদ বাড়ানো হয়েছে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। গতকাল বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। এছাড়া বাড়ানো হয়েছে নির্বাচক কমিটির মেয়াদ। আকরাম খানের নেতৃত্বাধীন এই কমিটি থাকবে আগামী সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত। শুধু মুশফিকই নন, ভারপ্রাপ্ত কোচ হিসেবে কাজ শুরু করা শেন জার্গুনসেনের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। গত নভেম্বর থেকে ভারপ্রাপ্ত থাকা এই অস্ট্রেলিয়ানকে ২০১৫ সালের ৩১ মার্চ পর্যন্ত দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়াও জুন মাসে মেয়াদ শেষ হওয়ায় অ্যানালাইসিস্ট নাসির আহমেদ নাসু এবং বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকান ফিজিওথেরাপিস্ট বিভব সিংয়ের চাকরির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। তাদের এই মেয়াদ বৃদ্ধি ১ জুলাই থেকে কার্যকর হবে।