আড়াইহাজার ও গোপালদী পৌর নির্বাচনে প্রচারণার শেষ দিন আজ

আজ বৃহস্পতিবার রাত ১২টায় শেষ হচ্ছে আড়াইহাজার ও গোপালদী পৌর নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণার কাজ। তাই উভয় পৌর এলাকাই এখন নির্বাচনী উত্তাপে বেশ সরগরম। তবে শেষ মুহূর্তের প্রচারণার পাশাপাশি নির্বাচনকে ঘিরে কালো টাকার ব্যাপক ছড়াছড়ি শুরু হয়েছে দুই পৌর এলাকায়। এদিকে নবগঠিত এই দুই পৌর এলাকায় ভোট উত্সব চললেও পুরো উপজেলা জুড়ে বিরাজ করছে এক অজানা আতঙ্ক। আগামী ৬ জুলাই অনুষ্ঠিতব্য গোপালদী ও আড়াইহাজার পৌর নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মাঝে নিরাপত্তা ভঙ্গের আশঙ্কা দেখা দিয়েছে।