আল্লামা শফী আজ ওমরাহ করতে সৌদি যাচ্ছেন
প্রকাশ : ০৩ জুলাই ২০১৩, ২২:৪৪
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী পবিত্র ওমরাহ করতে আজ বৃহস্পতিবার সৌদি আরব যাচ্ছেন। চট্টগ্রাম বিমানবন্দর থেকে আরএকে এর একটি বিমানে তার যাত্রা করার কথা রয়েছে।