কুষ্টিয়ার মিরপুর জামায়াতের আমির উপজেলা চেয়ারম্যান আটক
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ০৩ জুলাই ২০১৩, ২২:৪৫
কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির আব্দুল গফুরসহ (৫৬) ৭ শিবির কর্মীকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার অঞ্জনগাছী মাঠের মধ্যে পুকুর পাড় থেকে তাদেরকে আটক করে। আটককৃত অন্যরা হচ্ছেন, উপজেলার নিমতলা গ্রামের সাদ আহাম্মদের ছেলে জাহাঙ্গীর আলম (৩২), আফসার আলীর ছেলে সাইদুল আলম (৩২), নওদাপাড়া গ্রামের কেরামত মন্ডলের ছেলে নাজমুল আলম (৩৩), নয়নপুর গ্রামের সোরাফ আলীর ছেলে রেজাউল করিম (৩২), অঞ্জনগাছী গ্রামের মুল্লুক চাঁদ শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩২), নওদাপাড়া পশ্চিমপাড়া এলাকার রাহাত আলীর ছেলে শফিকুল আলম (২৯)। এব্যাপারে মিরপুর থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান জানান, নিমতলা বাজার ও আশপাশ এলাকায় নাশকতামূলক ঘটনার পরিকল্পনার চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। অপরদিকে চেয়ারম্যান আব্দুল গফুর জানান, স্থানীয় ছেলেরা ওই স্থানে পিকনিক করছিল, এসময় তারা আমাকে সেখানে দাওয়াত দিলে উপস্থিত হই। এর কিছুক্ষণ পরেই স্থানীয় থানা পুলিশ আমাকে মিরপুর থানায় নিয়ে আসে।