সাহিত্য বিশ্ব
প্রকাশ : ০৪ জুলাই ২০১৩, ১৯:১৫
সাম্প্রতিক গোয়েন্দাবৃত্তির কারণে অরওয়েলের জনপ্রিয়তা বৃদ্ধি
‘আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির’ গোপন নজরদারির কারণে ‘অ্যামাজান ডট কম’ সাইটে নৈরাজ্যকর শাসনব্যবস্থায় গোয়েন্দবৃত্তি নিয়ে লেখা উপন্যাসের বিক্রি বেড়ে গেছে। এক-শ দশ বছর পরও জর্জ অরওয়েলের উপন্যাস পাঠকপ্রিয়। তাঁর ‘সেলস অব ১৯৮৪’ একটি ক্লাসিক্যাল ভীতি ও নৈরাজ্যকর রাষ্ট্রব্যবস্থার উপন্যাস, যাতে স্বৈরাচারী সরকারের কর্মকাণ্ড ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ করার বাস্তবতা চিত্রায়িত হয়েছে। বইটি অ্যামাজান অনলাইনে গত সপ্তাহে ৩০০০ হাজারেরও বেশিবার পঠিত এবং ১১ জুন ১৯৪টি সাইটে তার লিঙ্ক প্রদান করা হয়। যার ভিজিটর একদিনে ৬৭৫০ জনেরও বেশি। এই জনপ্রিয়তার মূল কারণই হচ্ছে বর্তমান ওবামার সরকার ও ১৯৮৪ সালের সরকারের কর্মকাণ্ডের মাঝে তুলনামূলক মিল। রাষ্ট্রকে ব্যাক্তিমালিকানায় পরিণত করণই হচ্ছে এ উপন্যাসের মৌলিকত্ব।
বিশ্বের সকল লেখকদের জন্য নতুন এক পুরস্কার
বিশ্বের সকল লেখকদের জন্য একটি নতুন পুরস্কার প্রবর্তিত হতে যাচ্ছে। কেননা পৃথিবীর কোনো কোনো বড় পুরস্কারের জন্য নির্দিষ্ট দেশের নাগরিক হওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়। পুলিত্জার পেতে হলে আমেরিকার পাসপোর্ট প্রয়োজন। তেমনি ম্যানবুকার পেতে হলে কমনওয়েলথ বা ব্রিটিশ পাসপোর্ট প্রয়োজন। এসব পুরস্কার অধিকাংশ ক্ষেত্রে পশ্চিমাবিশ্ব থেকে প্রদান করা হয়। এ কারণে ‘এশিয়া প্যাসিফিক রাইটারস অ্যান্ড ট্রান্সলেশন অ্যাসোসিয়েশন’-এর মতে, প্রকৃত মেধাকে জাতীয়তার পরিচয়ে সীমাবদ্ধ করা উচিত নয়। তারা সিদ্ধান্ত নিয়েছে ‘ওয়ার্ল্ড রিডার অ্যাওয়ার্ড’ নামে নতুন একটি পুরস্কার প্রর্বতন করার। যাতে জাতীয়তা বিবেচ্য বিষয় নয়। এ পুরস্কারের বিচারক হবেন পাঠকরা।
বিখ্যাত সাইন্সফিকশন লেখক রিচার্ড ম্যাথসন আর নেই
বিখ্যাত সাইন্সফিকশন লেখক রিচার্ড ম্যাথসন গত ২৩ জুন ৮৭ বছর বয়সে মারা গেছেন। সাইন্স ফিকশন, রম্যগল্প, হরর গল্পের প্রণিধানযোগ্য এ লেখক ৬০ বছরের বেশি সময় লেখালেখি করেন। ম্যাথসন ২৮টি উপন্যাস, প্রায় ১০০টি গল্প এবং অসংখ্য টিভি নাটক ও চলচ্চিত্রের জন্য স্ক্রিপ্ট লেখেন। তাঁর ধারাবাহিক নাটক ‘টুআইলাইট জোন’ ও ‘নাইটমেয়ার অ্যাট ২০০০ ফিট অ্যান্ড স্টিল’ চলচ্চিত্র ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ১৯৫৪ সালে তাঁর ভৌতিক উপন্যাস ‘আই অ্যাম দ্য লিজেন্ড’-এর অনুকরণে তিনটি চলচ্চিত্র নির্মিত হয়। নরওয়ের বংশোদ্ভুত ম্যাথসন আমেরিকার নিউজার্সির অভিবাসী।
‘রিভার আব স্মোক’ ‘ওয়ারউইক প্রাইজ ফর রাইটিং’-এর তালিকায়
বিখ্যাত বাঙালি উপন্যাসিক অমিতাভ ঘোষের উপন্যাস ‘রিভার আব স্মোক’ ‘ওয়ারউইক প্রাইজ ফর রাইটিং’-এর তালিকায় স্থান পেয়েছে। গত ১৯ জুন এ ঘোষণা প্রদান করা হয়। প্রতি দুই বছরে একবার ‘বিট্রেন ওয়ারউইক বিশ্ববিদ্যালয়’ যেকোনো দেশের গ্রহণযোগ্য প্রকাশনা থেকে প্রকাশিত ও ইংরেজি ভাষায় রচিত উপন্যাসের জন্য এ পুরস্কার প্রদান করে আসছে। এ বছর বারোজন ঔপন্যাসিক, কবি, গদ্য লেখক, মনোবিজ্ঞানী ও রসায়নবিদকে পুরস্কারের প্রস্তাবিত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
শামস আরেফিন