ব ই য়ে র ক থা

কৃষি ও উন্নয়নচিন্তা শাইখ সিরাজ প্রচ্ছদ :কাইয়ুম চৌধুরী প্রকাশনায় :চন্দ্রাবতী একাডেমী দাম :৫০০ টাকা শাইখ সিরাজ মাঠ, জলাভূমি, নদী সব খানেই দারুণ সম্ভাবনা খুঁজে পান। খাদ্য নিরাপত্তা প্রশ্নে বাংলাদেশ আজ অনেকটাই তৃপ্ত। কিন্তু এই তৃপ্তি অক্ষুণ্ন রাখার জন্য করণীয় অনেক। তাঁর তাগিদ ঠিক এখানেই। কর্নেল তাহের ড. মো. আনোয়ার হোসেন প্রচ্ছদ :শিবু কুমার শীল প্রকাশনায় : আগামী প্রকাশনী দাম :৩০০ টাকা ৭ নভেম্বর অভ্যুত্থানের নায়ক কর্নেল আবু তাহেরের ফাঁসির মধ্য দিয়ে বিশ্বাসঘাতক ও প্রতিক্রিয়াশীল শক্তির কাছে বিপ্লবী প্রচেষ্টার আপাত পরাজয় ঘটলেও নতুন প্রজন্মের কাছে তাহেরের আদর্শ আজও প্রাসঙ্গিক। নতুন প্রজন্ম এসব জানত না, অতি সাম্প্রতিক সময়ে হাইকোর্ট এই বিচারের রায় দেওয়ার পর তাঁর সম্পর্কে জানতে আগ্রহী হয়ে উঠেছে। ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই নির্মল সেন প্রকাশনায় :তরফদার প্রকাশনী দাম :১২০ টাকা স্বাধীনতার পর দৈনিক বাংলায় অনিকেত নামে নির্মল সেনের নির্বাচিত লেখার সংকলন ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’ এই শিরোনামে বই প্রকাশিত হয় ১৯৮৫ সালে। আগের নাম হলেও নতুনভাবে প্রকাশিত বইটিতে লেখকের বাদ যাওয়া গুরুত্বপূর্ণ বেশ কিছু লেখা যুক্ত হয়, সেইসাথে অনেক লেখা আবার বাদও দেওয়া হয়েছে। এই বই স্বাধীনতা উত্তর বাংলাদেশের একটা খণ্ড চিত্র। দশ ক্লাস পেরিয়ে শাহনেওয়াজ আহমেদ প্রচ্ছদ :ধ্রুব এষ প্রকাশনায় :অনিন্দ্য প্রকাশ দাম :১০০ টাকা স্কুলজীবনে অনেকেই ভাবে, কলেজ লাইফ হলো সবচেয়ে সুখের। এখানে কোনো পড়া নাই, ড্রেস নাই কিংবা শাসন নাই। নিজের স্বাধীন মতো চলাফেরা করবে আর শুধু বন্ধু আড্ডা গান— এমনটাই সবার ধারণা ছিল। কিন্তু ভর্তির পর তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হওয়ায় তারা বড়ই আহত হয়। এই অবস্থায় তাদের ভাবনা দুর, স্কুল লাইফই ভালো ছিল।  আজহারুল হক ফরাজী