এক পৃথিবী সমান আমার বাংলাদেশ

(উত্সর্গ :শ্রদ্ধেয় কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান) মা, ছেঁড়া দিন সেলাই করে এখন আমি বাড়ি ফিরছি দিন-রাতের আহত শব্দরা আমার ঠোঁটের কোণে সশব্দ রঙিন দানাদার শব-রক্ত, সুঁই-সুতোয় টেনে টেনে সেলাই করার পর দেড়ইঞ্চির খাটো পায়ে শরীরের ভার কঠিন জেনেও—হাঁটছি বিশ্বসভ্যতার এই দারুণ সূর্যোদয়ে এক পৃথিবী সমান আমার বাংলাদেশ যার মুখ ছাড়া এখন আর কাউকে মনে পড়ে না সূর্য ও সাহসে বুকটান অনন্ত স্যালুটে— ভবিষত্ বাংলার বিশ্বজয়ে কাল সকালের রোদে জনতার যে ঢল নামবে তাদের তুমি বলে দিও— ইতিহাস ঐতিহ্যের সত্যিকার ভাঁজ খুলে বিশুদ্ধ হয়ে মিছিলে যেতে