দূরগামী

সারিবদ্ধ দাঁড়িয়ে—তবু নিঃশব্দ রেখার মতো মন দূরগামী স্নায়ুর আড়ালে দেহ চলে যায় কুকড়ির বনে জলের তরঙ্গে নাচে চুল... বাকি অঙ্গ সঙ্গ খোঁজে খুব সংগোপনে এত আলো... তবু হায়! চোখ দেখে প্রভাহীন ধূসর-বাদামি মেঘ; উদ্বেগ-উত্কণ্ঠা বেড়ে যায় প্রান্ত সমাজে এত কোলাহল... তবু মন রোদের কড়াইয়ে রোজ নিঃসঙ্গতা ভাজে