৭ জুলাই ফিল্ম ক্লাব অ্যাওয়ার্ড
প্রকাশ : ০৪ জুলাই ২০১৩, ২০:৩৩
আগামী ৭ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে ‘ফিল্ম ক্লাব অ্যাওয়ার্ড ২০১২’। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ব্যবসাসফল ও মানসম্পন্ন চলচ্চিত্রগুলোর বিভিন্ন শাখায় এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে। গতকাল সন্ধ্যায় রাজধানীর অভিজাত একটি হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক সংস্থার সাথে সম্পৃক্তরা।