দেশে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার ইঙ্গিত
প্রকাশ : ০৪ জুলাই ২০১৩, ২১:০২
গত ১৫ জুন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে শেষ হলো দেশের ৪টি সিটি কর্পোরেশন নির্বাচন। ইউনিয়ন পরিষদ ও পৌরসভার গ্রহণযোগ্য নির্বাচনের পর এবার ৪ সিটি কর্পোরেশনের মধ্য দিয়ে সরকার আবার প্রমাণ করলো এ দেশে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব। সামনে সংসদ নির্বাচন আসছে, প্রায় প্রতিবার সংসদ নির্বাচনের কারণে দেশে অরাজকতা সৃষ্টি হয়। যার বিরূপ প্রভাব পড়ে দেশের সাধারণ অর্থাত্ খেটে খাওয়া মানুষের ওপর। আমরা মনে করি আমাদের সকল রাজনীতিবিদ বিজ্ঞ, তাঁরা তাঁদের সকল চাওয়া-পাওয়াকে ঊর্ধ্বে রেখে দেশে সুষ্ঠু সংসদ নির্বাচনের জন্য শান্তিপূর্ণ ও সঠিক সিদ্ধান্ত উপনীত হবে এবং অতীতের মতো দেশে আরেকটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। এটাই আমাদের চাওয়া।
মো. ইমরুল কায়েস,
শিক্ষার্থী, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদ,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ