আজ এক মঞ্চে গাইবেন ফেরদৌস আরা ও অনিমা রায়
প্রকাশ : ০৪ জুলাই ২০১৩, ২২:০৮
জাতীয় প্রেসক্লাবের আয়োজনে আজ বিশেষ বর্ষাবরণ উত্সবে গান গাইবেন ফেরদৌস আরা ও অণিমা রায়। বর্ষা নিয়ে রবীন্দ্রনাথ ও নজরুলের গানের এক অন্যরকম সন্ধ্যা অনুষ্ঠিত হবে এক মঞ্চে। অনুষ্ঠান প্রসঙ্গে ফেরদৌস আরা বলেন,‘ এক অর্থে এই ধরনের মৌসুমভিত্তিক আয়োজনে গাইতে আমারও ভাল লাগে। আর জাতীয় প্রেসক্লাবের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের আয়োজনে তা এক অনন্য রূপ নেয়। তাই আমি নিজেও আজকের অনুষ্ঠানে গান গেয়ে তৃপ্তি পাবো আশা করছি।’ অণিমা রায় বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলের বর্ষার গান গাইতে পেরে আমারও ভাল লাগবে। আজ সন্ধ্যা ৭টায় ভিন্নধর্মী এ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।