রক্তের সম্পর্ক

বিবাহ-বন্ধনে শিশুর জন্মগত শারীরিক ত্রুটির ঝুঁকি

রক্তের সম্পর্ক থাকলে তাদের সঙ্গে বিবাহ-বন্ধনের ক্ষেত্রে বিশেষ করে ফার্স্ট কাজিনের সঙ্গে বিবাহ হলে শিশুর জন্মগত শারীরিক ত্রুটির ঝুঁকি স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ হয়। এমন একটি তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ মেডিক্যাল জার্নাল ল্যানসেট। বৃটিশ গবেষকগণ নর্থ ইংল্যান্ডের ব্রাডফোর্ডে শিশুর জন্মগত শারীরিক ত্রুটি নিরূপণ সম্পর্কিত এক গবেষণা জরিপে এই ফলাফল পান। বিশেষজ্ঞগণ দেখতে পান এখানে পাকিস্তানী বংশদ্ভূত পরিবারের শিশুদের জন্মগত শারীরিক ত্রুটি পাওয়া যায় শতকরা ৩১ ভাগ যা বৃটিশদের থেকে দ্বিগুণ। গবেষকগণ এর কারণ হিসাবে উল্লেখ করেছেন যে, রক্তের সম্পর্কে বিশেষ করে ফার্স্ট কাজিনের সঙ্গে বিয়ে হওয়ায় জন্ম নেয়া শিশুদের শারীরিক ত্রুটি দেখা দিতে পারে। আর এসব শিশুদের হার্ট, ফুসফুস ও ঠোটকাটাজনিত জন্মগত ত্রুটি পরিলক্ষিত হয়। গবেষকগণ উল্লেখ করেন জন্মগত ত্রুটি নিয়ে জন্মানো শিশুদের মধ্যে ১৮ ভাগ ছিলো পাকিস্তানী যারা ফার্স্ট কাজিনের সন্তান। লেখক : চুলপড়া, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ