শুধু নেতা নয়, নীতিরও
পরিবর্তন জরুরি
প্রকাশ : ০৪ জুলাই ২০১৩, ২২:১২
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন প্রয়োজন। বার বার নেতার পরিবর্তন হলেও অপরিবর্তিত নীতি জাতিকে হতাশাগ্রস্ত করেছে।
বৃহস্পতিবার পুরানা পল্টন দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ফয়জুল করীম বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বহু নেতা ও দফার পরিবর্তন হয়েছে। কিন্তু জনতার ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। এভাবে কিয়ামত পর্যন্ত নেতার পরিবর্তন হলেও দেশে শান্তি ও মুক্তি আসবে না। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক মুহাম্মদ আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি