শ্রীপুরের তিশা মাগুরার সেরা কণ্ঠ শিল্পী

বাংলাদেশ শিশু একাডেমী মাগুরা কর্তৃক আয়োজিত ২০১৩ সালের জেলা পর্যায়ে সাংস্কৃতিক উত্সবের দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রাথমিক বিভাগের প্রথম স্থান অধিকারী হয়েছে মাগুরার শ্রীপুর সংগীত নিকেতনের নিয়মিত কণ্ঠ শিল্পী ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর মেধাবী ছাত্রী তায়েবা সুলতানা তিশা। সে ব্যাংক কর্মচারী আনোয়ারুল বারী ও স্কুল শিক্ষিকা আফিয়া সুলতানার একমাত্র কন্যা। তায়েবা সুলতানা তিশা এ বছরের প্রথম দিকে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৩ এর খুলনা বিভাগীয় পর্যায়ে লোক সংগীতে অংশ নিয়ে প্রথম স্থান অধিকারী করেছিল। গত ২৭ জুন মাগুরার শিল্পকলা একাডেমী মঞ্চে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।