সরাইল সমিতির নয়া কমিটি

সরাইল থানা সমিতি, ঢাকা এর দ্বিবার্ষিক সাধারণ সভা সম্প্রতি বাংলা একাডেমীতে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এ.কে.এম. হেদায়েতুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডঃ মীর মোবাশ্বের আলী নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করেন। ডঃ আজিজ আহমেদ সভাপতি ও সফিউদ্দিন আহমেদ সেলিম (এফসিএ) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নব-নির্বাচিত সাধারণ সম্পাদক শফিউদ্দিন আহমেদ সেলিম শুভেচ্ছা বক্তব্য দেন। — প্রেস বিজ্ঞপ্তি