নওয়াপাড়ায় ভৈরব নদে ডুবে শ্রমিকের মৃত্যু
প্রকাশ : ০৪ জুলাই ২০১৩, ২২:২০
যশোরের শিল্প শহর নওয়াপাড়ায় ভৈরব নদে ডুবে মিল শ্রমিক আলামিন (২২) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নদের ভাটপাড়া বটতলা নামকস্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার রাজঘাট জাফরপুর এলাকার সিরাজুল ইসলামের পুত্র নওয়াপাড়া আকিজ জুট মিলের শ্রমিক আলামিন বুধবার সকাল ৭টায় ভৈরব নদের তালতলা চাকলাদার ঘাটে গোসল করতে যায়। নদীতে নামার পর তাকে আর খুঁজে পাওয়া যায় না। তার পরিবার-পরিজন ভৈরব নদে বুধবার সকাল থেকেই তাকে খুঁজতে থাকে। গতকাল সকাল ১০টায় ভাটপাড়া এলাকার লোকজন ভৈরব নদে তার লাশ ভাসতে দেখে অভয়নগর থানা পুলিশকে জানায়।